Sylhet Today 24 PRINT

পপসম্রাট মাইকেল জ্যাকসনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক |  ২৫ জুন, ২০১৫

পপসম্রাট মাইকেল জ্যাকসনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এই দিনটিতে বিশ্বের অগণিত ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান মাইকেল। গত পাঁচ বছরের মতো আজও ভক্তদের শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হচ্ছে এ দিনটি। সারা বিশ্বেই আজ মাইকেল-ভক্তরা বিক্ষিপ্তভাবে পালন করছেন দিনটিকে।

আজ মৃত্যুবার্ষিকীতে সবচেয়ে বড় আয়োজনটি হচ্ছে আমেরিকায় পপসম্রাটের জ্যাকসন স্ট্রিটের বাড়িতে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় মাইকেলের সমাধিস্থলে ফুল দিয়ে ভালবাসা ও শ্রদ্ধা নিবেদন করবেন লাখো মাইকেল ভক্ত। সমাধিস্থলে ফুল নিবেদনের জন্যও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, মাইকেলের সমাধিস্থলে আজ ফুল নিবেদনের মাধ্যমে বাবাকে স্মরণ করবেন তার সন্তানরাও। তাদের সঙ্গে থাকবেন মাইকেল পরিবারের অন্য সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.