Sylhet Today 24 PRINT

তানিয়ার সাথে এনগেজমেন্ট হয়েছে, জানালেন বাপ্পা

বিনোদন ডেস্ক |  ২৩ মে, ২০১৮

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, পাত্র-পাত্রী দু'জনই এড়িয়ে যাচ্ছিলেন বিষয়টি। অবশেষে উপস্থাপক তানিয়া ইসলামকে বিয়ের কথা স্বীকার করে নিলেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার।

বুধবার বিকেলে ফেসবুকে বাপ্পা লিখেন- আনন্দের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি তানিয়ার সাথে আমার এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। শারিরীক অসুস্থতার কারণে আমি আগে বিষয়টি জানাতে পারিনি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন।

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার আবারও বিয়ে করছেন, এমন কথা মিডিয়া পাড়ায় কিছুদিন ধরেই হচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।

তানিয়া হোসেন ফেসবুকে আংটির একটা ছবি পোস্ট করেছেন। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বাসকে ধারণ করছি।’

এদিকে, অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই  বাপ্পা মজুমদারের সম্পর্ক খুব খারাপ যাচ্ছিল বলে জানা গেছে। দুজন দীর্ঘদিন আলাদাও থাকছেন। তবে তাঁদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে কবে হয়েছে এটা জানা যায়নি। এ বিষয়ে মুখ খোলেননি কেউই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.