Sylhet Today 24 PRINT

ঈদের 'ছায়াছন্দ' উপস্থাপনায় আঁখি

বিনোদন ডেস্ক |  ২৫ জুন, ২০১৫

গান গাওয়ার পাশাপাশি মাঝেমধ্যে উপস্থাপনাও করেন আঁখি আলমগীর। সর্বশেষ রিয়ালিটি শো পাওয়ার ভয়েসের উপস্থাপনায় দেখা গেছে তাঁকে। এবার বিটিভির ঈদের বিশেষ ছায়াছন্দ 'রূপালী সিঁড়ি'র উপস্থাপনা করেছেন এই গায়িকা। অনুষ্ঠানটির প্রযোজক মুস্তাফিজুর রহমান।

এ প্রসঙ্গে আঁখি বলেন, 'আগে অনেক বছর ছায়াছন্দ অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। সময়ের অভাবে গত দু-তিন বছর করতে পারিনি। এবার আবার করতে পেরে ভালো লাগছে।' আঁখি আরো জানান, 'গত এক-দেড় বছরে মুক্তি পাওয়া ১৫টি ছবির জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।'

ঈদের দিনই বিটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। তবে সময়টা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে দুই মেয়েকে নিয়ে লন্ডনে আছেন আঁখি। ঘুরে বেড়ানোর জন্যই তাঁর এই সফর। দেশে ফিরবেন ১০ জুলাই।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.