Sylhet Today 24 PRINT

ডায়েট ছাড়লেন পাওলি

বিনোদন ডেস্ক |  ২৮ মে, ২০১৮

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। বলিউডে তার অভিনীত ‘হেইট স্টোরি’ ছবিটি ব্যাপক আলোচনায় আসে। কলকাতার ভিন্নধারার ছবিতে অভিনয় করে নিজের জনপ্রিয়তা এক অন্যমাত্রায় নিয়ে গেছেন।

বাংলাদেশেও ‘মনের মানুষ’ এবং ‘সত্তা’ সিনেমায় দেখা গেছে তাকে। বরাবরই নিজের ফিটনেস নিয়ে সচেতন পাওলি। তবে হঠাৎ কী এমন হলো যে ডায়েট ছাড়লেন এই অভিনেত্রী?

মূলত এখন চলছে আমের মৌসুম। আর আমের প্রতি ছোটবেলা থেকেই দুর্বল এই নায়িকা। তাইতো আমের মৌসুমে কোনো ডায়েট নিয়মে বাঁধা থাকতে চান না পাওলি।    

পাওলি বলেন, ‘ছোটবেলা থেকেই আম সবচেয়ে প্রিয় ফল আমার। আমের জন্য কোনও ডায়েট নেই। অনেকরকম আম রয়েছে, তার স্বাদও আলাদা। কিন্তু আমার সবচেয়ে পছন্দ গোলাপখাস। এই আম খুব কম চোখে পড়ে। একটা নির্দিষ্ট সময় আছে গোলাপখাসের। পুরো সিজন জুড়ে পাওয়া যায় না। ছোটবেলায় বাবা ঠিক খুঁজে আমার জন্য গোলাপখাস আম নিয়ে আসতেন। গোলাপখাসের গন্ধটা আমার অপূর্ব লাগে।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলায় দূর্গানগরে পিসির বাড়ি গিয়ে আম কুড়িয়েছি, পেড়েছিও। বাবা আম পাড়া পছন্দ করতেন না। আমি লুকিয়ে কুড়োতাম। বাবার বন্ধুদের বাগানবাড়িতে গিয়েও আম পেড়েছি। কাঁচা আম মাখা কাসুন্দি আর লঙ্কা দিয়ে অপূর্ব লাগে। আমের রসও ভীষণ পছন্দের। আমের সবকিছুই দারুণ লাগে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.