Sylhet Today 24 PRINT

কেমন আছেন পাওলি দাম?

বিনোদন ডেস্ক |  ০৩ জুন, ২০১৮

বলিউডের ‘হেইট স্টোরি’ ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। গত বছর ৪ ডিসেম্বর প্রেমিক অর্জুন দেবকে বিয়ে করেছেন তিনি।

বিয়ের পর পুরোদমে সংসারী হয়েছেন এই নায়িকা। এ জন্য অনেকদিন অভিনয়ের বাইরে ছিলেন। স্বামীর সঙ্গে হানিমুনে দেশের বাইরেও গিয়েছিলেন তিনি।

সব আনুষ্ঠানিকতা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন পাওলি। বিয়ের পর জীবনে কতটা পরিবর্তন এসেছে? জবাবে পাওলি দাম বলেন, ‘খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। দুইদিক ব্যালেন্স করে চলতে হচ্ছে। আগে শুধু বাবা-মা-ভাই আর কাজ ছিল। এখন পরিবার বড় হয়ে গেছে। আর অর্জুনের পরিবারের সকলেই ভীষণ আড্ডাপ্রেমী। কাজের সঙ্গে গল্প, আড্ডাও তো করতে হবে নাকি।’

শ্বশুর বাড়িতে তা হলে দিব্যি মানিয়ে নিয়েছেন? এমন প্রশ্ন করা হলে পাওলি বলেন, ‘মানিয়ে বললেও কম বলা হয়। শ্বশুর বাড়ির সবার কাছে আমি ভীষণ আদুরে, যা বলার মতো নয়। আমার শাশুড়ি মা অনেক জায়গায় কাজে যান। আমার শাড়ি পছন্দ তাই তিনি সব জায়গা থেকে শাড়ি কিনে নিয়ে আসেন।’

বিয়ের পর দুই মাস ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন। এর উত্তরে পাওলি বলেন, ‘বিয়ের পর এই বিরতিটা দরকার ছিল। সময় ভাগ করে নিয়েছি। কাজ না থাকলে গুয়াহাটি চলে যাই। অর্জুনও কলকাতায় চলে আসে। বিয়ের পর অগ্রাধিকার বদলে গেছে। লোভ দেখাতে পারবে এমন কাজ চাই। শুধু কাজের জন্যই সিনেমা করব না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.