Sylhet Today 24 PRINT

‘ম্যাসেজ পাঠিয়ে বলেছে, আমি নাকি পর্নো তারকা’

বিনোদন ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৮

বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী রাজশ্রী পাণ্ডের! নগ্নতার জন্য আবারও তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে এবার রীতিমতো পর্নো তারকা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তাকে!

মালয়লাম সিনেমা 'সেক্সি দুর্গা'র পর নেটফ্লিক্সের ‘স্যাক্রেড গেমস’ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হলো রাজশ্রীকে। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি।

এনডিটিভি বলছে, আট পর্বের ওয়েবসিরিজটিতে বেশ অন্তরঙ্গ হয়ে অভিনয় করতে হয়েছে রাজশ্রীকে। সেখানে গ্যাংস্টার গণেশের অর্থাৎ নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রীর চরিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই প্রসঙ্গে রাজশ্রী বলেন, ‘স্যাক্রেড গেমস’ প্রচার হওয়ার পরই বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। কেউ কেউ তাকে পর্নো তারকার আখ্যাও দিয়েছেন।

তিনি বলেন, ওই দৃশ্য করতে ব্লাউজ খোলাটা আমার জন্য একটা বড় ব্যাপার ছিল। তারপরও আমি তা করেছি। কিন্তু সেই দৃশ্য এখন তো হোয়াটসঅ্যাপে ঘুরছে!

পর্দায় তার অভিনয়ের খোলামেলা দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার পর বেশকিছু পর্নো ওয়েবসাইটেও তা ব্যবহার করা হয়েছে বলে জানান রাজশ্রী।

তিনি বলেন, খুবই বিব্রতকর! এখনও আমাকে অনেক ম্যাসেজ পাঠাচ্ছে; ম্যাসেজ পাঠিয়ে বলেছে, আমি নাকি পর্নো তারকা।

এমন পরিস্থিতিতে বিস্মিত হলেও অগ্রাহ্য করাটাকেই ইতিবাচক বলে মনে করেন এই অভিনেত্রেী। রাজশ্রীর মন্তব্য, এমনটা আগেও হয়েছে।

অভিনেত্রীর কথায়, এই সব দৃশ্যে অভিনয় নিয়ে আমার স্বামীরও কোনও আপত্তি নেই। এ জন্য আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.