Sylhet Today 24 PRINT

এবার হিন্দি সিনেমার ভিলেন পাওলি!

বিনোদন ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৫

প্রথমবারের মতো হিন্দি সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাঙালি কন্যা পাওলি দাম।

জানা গেছে, নবনীত কৌশিকের আসন্ন ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে পাওলিকে। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় রিলিজ দেয়ার কথাও ভাবছেন নির্মাতা।

এ সম্পর্কে নবনীত কৌশিক বলেন, হ্যাঁ, আমার আসন্ন ছবিতে পাওলি থাকছে, তবে ভিলেন হিসেবে। ছবিতে সে ভিলেন থাকলেও তার চরিত্রটি যিথেষ্ঠ চ্যালেঞ্জিং। সমস্ত ছবির শ্যুটিং হবে মরিশাসে।

উল্লেখ্য, নবনীতের এই ছবিতে অভিনয়ের জন্য পাওলিকে মার্শাল আর্ট পর্যন্ত শিখতে হচ্ছে। ছবিতে নাকি কোনো এক্সট্রা স্টান্টও ব্যবহার করবেন না, নিজেই নিবেন নিজের স্টান্ট। পাওলি ছাড়াও ছবিতে থাকছেন মকরন্দ দেশপান্ডে, বিপিন শর্মা ও রাহুল সিং। দক্ষিণী হিরো সিদ্ধার্থের এটি প্রথম বলিউড ছবি হতে চলেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.