Sylhet Today 24 PRINT

ঈদে আসছে তিশমার ভিডিও এলবাম

বিনোদন ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৫

রকশিল্পী তিশমার নতুন মিউজিক ভিডিও অ্যালবাম আসছে ঈদে। এরই মধ্যে অ্যালবামের ভিডিওর কাজ শেষ করেছেন তিনি।

অ্যালবামে তার প্রকাশিত পুরনো অ্যালবাম ‘এক্সপেরিমেন্ট (২০১১), ‘হিপনোটাইজড (২০১৩)’ ও প্রকাশিতব্য ‘রকস্টার’ থেকে গান নেয়া হয়েছে।

গানগুলো লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, জাহিদ আকবর, তানভীর তারেক, জনি হক, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকিন, জাহিদ বাবুল ও তিশমা নিজে। গানের সুর ও সঙ্গীত করেছেন তিশমা। ঈদের আগেই বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হবে।

ভিডিও অ্যালবামটি প্রসঙ্গে তিশমা বলেন, ‘দীর্ঘদিন ধরে এ অ্যালবামের কাজ করেছি। ভিডিওগুলো খুব যত্ন নিয়ে করেছি। চেষ্টা করেছি ভিন্ন কিছু উপহার দেয়ার। প্রত্যেকটি গানে যা কিছু মিউজিক্যাল ইন্সট্র–মেন্ট সবই আমার নিজের হাতে বাজিয়েছি। আমার নতুন ভিডিও ডকুমেন্টারির কিছু দৃশ্য এসব গানের ভিডিওতে থাকছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

এ অ্যালবাম মুক্তির পর তিশমা তার দীর্ঘ প্রতীক্ষিত ডকুমেন্টারি মিউজিক ভিডিও প্রকাশ করবেন। এ ডকুমেন্টারির কাজও শেষ করেছেন তিনি। এর নাম দিয়েছেন ‘রক প্রিন্সেস এক্সপোজড’। এ প্রসঙ্গে তিশমা বলেন, ‘আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এ ডকুমেন্টারি। আমার প্রতিটি কাজ, সাধনা এ ভিডিওর মাধ্যমে ফুটে উঠবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.