Sylhet Today 24 PRINT

বছর না পেরোতেই বিচ্ছেদের সুর!

বিনোদন ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৫

সেপ্টেম্বরে মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি ও ব্রিটিশ আইনজীবী অমল আলমুদ্দিনের বিয়ে নিয়ে কী তোলপাড়টাই না হয়েছিল। শোনা যাচ্ছে, বছর না ঘুরতেই আলোচিত সেই বিয়ে ভেঙে যাচ্ছে।

ক্লুনির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে একটি মার্কিন পত্রিকা জানিয়েছে, স্ত্রী অমলকে নিয়ে এখন যারপরনাই বিরক্ত ৫৪ বছর বয়সী অভিনেতা। সূত্র মতে, রাজনৈতিক কিছু সুবিধা পাওয়ার জন্যই আইনজীবীকে বিয়ে করেন ক্লুনি। বিয়ের পর কোনো সুবিধা পাননি বরং অমলের নানা কার্যক্রমের জন্য ক্লুনির ইমেজই ক্ষতিগ্রস্ত হয়েছে। আলোচিত এ দম্পতি এখন আছেন ইতালির লেক কোমোতে। সেখানে অবশ্য এক পার্টিতে বেশ খোশ মেজাজেই দেখা গেছে তাঁদের।

এ পার্টিতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসও। ক্লুনি-অমল দম্পতি তাঁকে স্বাগত জানিয়েছেন আতশবাজির মাধ্যমে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.