Sylhet Today 24 PRINT

‘অপরাধী’র পর এবার ‘বেঈমান’

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৮

‘অপরাধী’ গান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলা আরমান আলিফ এবার তিনি হাজির হলেন নতুন আরেকটি গানের ভিডিও নিয়ে।

শনিবার দুপুরে সিএমভি’র ব্যানারে মুক্তি পেয়েছে আরমান আলিফের নতুন গান ‘বেঈমান’।

এটি সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

মডেল হিসেবে অভিনয় করেছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা। ভিডিওটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান লিমন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

আরমান আলিফ বলেন, আমি চেষ্টা করেছি ‘অপরাধী’র রেশ ধরেই এই গানটি করতে। কারণ আনুষ্ঠানিকভাবে এটা আমার ২য় মিউজিক ভিডিও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.