Sylhet Today 24 PRINT

এআর রহমান গাইলেন ‘ডোন্ট ওরি কেরালা’

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৮

আর্থিক সহায়তার বাইরেও যে দুর্গত মানুষকে উজ্জীবিত করে পাশে দাঁড়ানো যায়- তা ই করে দেখালেন ভারতের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব এ আর রহমান। একটি কনসার্টে হঠাৎ করেই তার সুপার ডুপার হিট গান ‘মুস্তাফা মুস্তাফা ডোন্ট ওরি মুস্তাফা’ লিরিক্সের সঙ্গে সুর মিলিয়ে গাইলেন ‘কেরালা কেরালা, ডোন্ট ওরি কেরালা’।

সম্প্রতি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে তার দেশ ভারতের কেরালা। এতে শত শত মানুষ হতাহত হয়েছে। দুর্গত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। ভারতীয় প্রখ্যাত এ সুরকারও পাশে দাঁড়ালেন এক অভিন্ন আঙ্গিকে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কনসার্টে সংগীত পরিবেশন করছিলেন এ আর রহমান। জমজমাট অনুষ্ঠানে তার একের পরে এক জনপ্রিয় গানগুলো পরিবেশন করতে করতে তিনি হঠাৎ করেই তার সুপার ডুপার হিট গান ‘মুস্তাফা মুস্তাফা ডোন্ট ওরি মুস্তাফা’ লিরিক বদলে গাইলেন ‘কেরালা কেরালা, ডোন্ট ওরি কেরালা’।

তুমুল আবেগে উল্লাসে ফেটে পড়েন শ্রোতারা। আর্থিক সহায়তার বাইরেও যে বিপন্ন মানুষদের নৈতিকভাবে উজ্জীবিত করে পাশে থাকা যায়, তার নজির গড়লেন আল্লা রাখা রহমান।

উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই এই আবেগঘন মুহূর্তের ভিডিও তুলে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.