Sylhet Today 24 PRINT

টিভিতে আজ গান গাইবেন মাহফুজুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৮

বেসরকারি টেলিভিশন এটিএন-এর মালিক মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান আজ।

নিজের মালিকানাধীন এটিএন বাংলায় আজ (শুক্রবার) রাত সাড়ে ১০টায় প্রচার হবে তার গাওয়া গানের অনুষ্ঠান ‘বলোনা তুমি কার’।

গত বছরের ইদুল আজহার টেলিভিশন অনুষ্ঠানমালায় মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনিয়ে অনেকেই বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানান।

এবারের অনুষ্ঠানে তার গাওয়া গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং কৌশিক হোসেন তাপস।

অনুষ্ঠানের গানগুলো হলো- একটা মন দাও, কত সুন্দর তুমি, স্মৃতি নিয়ে বেঁচে আছি, শুধু তোমাকেই, আমার চেয়ে অনেক বেশি, আজ কেন মনে হয়, আমাকে আর ভালবাসনা, এক থাকার যন্ত্রণা, মনের দুয়ার এবং তোমার এক ফোঁটা চোখের পানি।

স্টুডিওসহ দেশে এবং দেশের বাইরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে অনুষ্ঠানের গানগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.