Sylhet Today 24 PRINT

‘কেরালা কেরালা, ডোন্ট ওরি কেরালা’

বিনোদন ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৮

আর্থিক সহায়তার বাইরেও যে দুর্গত মানুষকে উজ্জীবিত করে পাশে দাঁড়ানো যায়- তা ই করে দেখালেন ভারতের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব এ আর রহমান।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কনসার্টে কেরালাবাসীর সঙ্গে সংহতি জানিয়ে নিজের জনপ্রিয় ‘মোস্তফা মোস্তাফা ডোন্ট ওরি মোস্তাফা’ গানটি গেয়েছেন তিনি।

সম্প্রতি, ভারতের কেরালায় বন্যাদুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহ করছেন বলিউডের শিল্পীরা। যে যার মতো করে পারছেন, দাঁড়াচ্ছেন দুর্গত মানুষের পাশে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সংগীত সফরে কেরালাবাসীর জন্য একটি গান উৎসর্গ করলেন এ আর রাহমান।

১৯৯৬ সালের জনপ্রিয় তামিল ‘কাধাল দেশাম’ ছবির ‘মোস্তফা মোস্তাফা ডোন্ট ওরি মোস্তাফা’ গানটির কথা বদলে ‘কেরালা কেরালা ডোন্ট ওরি কেরালা’ গাইলেন তিনি। এতে বিপুল সাড়া পড়ে যায়। সামাজিক মিডিয়ায় প্রকাশ করা ওই ভিডিও ক্লিপটি শেয়ার করছেন তারকাদের অনেকেই।

তুমুল আবেগে উল্লাসে ফেটে পড়েন শ্রোতারা। আর্থিক সহায়তার বাইরেও যে বিপন্ন মানুষদের নৈতিকভাবে উজ্জীবিত করে পাশে থাকা যায়, তার নজির গড়লেন এ আর রহমান।

উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই এই আবেগঘন মুহূর্তের ভিডিও তুলে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

গত শুক্রবার এ আর রাহমান টুইটারে লেখেন, ‘কেরালা, তোমার জন্য দোয়া করি। শক্ত থেকো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.