Sylhet Today 24 PRINT

এবার শাড়িতে ভাইরাল প্রিয়া প্রকাশ

বিনোদন ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৮

প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের সেই চোখের ইশারার কথা মনে আছে? ভারতের দক্ষিণের মালায়ালাম ভাষার রোমান্টিক-কমেডি ছবি ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের দৃশ্যে প্রিয়ার চোখের ইশারায় কাত হয়ে যায় নেট দুনিয়া। এক চোখ টিপ দিয়েই রাতারাতি তারকা বনে যান তিনি।

জি-নিউজ জানায়, এবার নতুন এক লুকে নেট দুনিয়ায় হাজির হয়ে সবাইকে তাক লাগিয়েছেন ১৯ বছর বয়সের এই মেয়ে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। তাতে কাসাভু নামে এক ধরনের শাড়িতে দেখা যায় প্রিয়াকে। ছবিটি পোস্ট করার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রিয়ার এই ছবি দেখে প্রশংসা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.