বিনোদন ডেস্ক | ২৯ আগস্ট, ২০১৮
৭ সেপ্টেম্বর দেবী মুক্তির কথা থাকলেও তা পিছিয়েছেন অভিনেত্রী-প্রযোজক জয়া আহসান।
মঙ্গলবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে এ তথ্য জানান জয়া।
সেখানে তিনি জানান, আমরা দেবী টীম চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এই অভিনেত্রী আরো জানান, সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে আসবে চলচ্চিত্রটি।
নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে দেবী। যেখানে মিছির আলীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।