Sylhet Today 24 PRINT

তিন প্রজন্মের নায়িকাদের সঙ্গে শাহরুখের চমক

বিনোদন ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৮

বলিউডের তারকা জগতে উজ্জ্বল নক্ষত্রের কমতি নেই। তবে তাদের সবাইকে এক ফ্রেমে দেখার সৌভাগ্য সচারচর জোটে না। তবে সবাইকে না দেখা গেলেও লাক্সের সৌজন্যে বলিউডের কিছু উজ্জ্বল তারকাকে এবার একসঙ্গে দেখার সৌভাগ্য পেলেন তাদের ভক্তরা।

সম্প্রতি লাক্সের একটি বিজ্ঞাপনের জন্যে একই ফ্রেম বন্দী হয়েছেন তিন প্রজন্মের তিন জনপ্রিয় নায়িকা শর্মিলা ঠাকুর, কারিশমা কাপুর ও কারিনা কাপুর। সেই ফ্রেমে তাদের সঙ্গী ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে অংশ নিতে বিজ্ঞাপনের শুটিং সেটে হাজির হয়েছিলেন এ তারকারা।

আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে প্রকাশ করেন বলিউড কিং শাহরুখ খান। আর সে ছবি রীতিমত ঝড় তুলেছে ইন্টানেট দুনিয়ায়। ভক্তরা এই ছবিকে সম্বোধন করেছেন ‘গোল্ডেন ফ্রেম’ বলে।

তবে ছবিটির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘লাক্সের সৌজন্যে মনোমুগ্ধকর সন্ধ্যায় অভিজাত নারীদের সঙ্গে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.