Sylhet Today 24 PRINT

আবারও ঢাকায় শিনা চৌহান

বিনোদন ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৮

নীলচে আলোয় ঘেরা মঞ্চ। হাত নেড়ে কথা বলে চলেছেন জনপ্রিয় ভারতীয় মডেল ও অভিনেত্রী শিনা চৌহান। উপস্থাপকের ভূমিকাতে দেখা যাচ্ছে তাকে। না, টেলিভিশনের কোনো অনুষ্ঠানে না। এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ড কাপের টিম ড্র অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি। রাজধানীর পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে শনিবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে এ আয়োজন।

শুক্রবার ঢাকায় আসেন শিনা চৌহান। বঙ্গবন্ধু গোল্ড কাপের টিম ড্র অনুষ্ঠানে উপস্থাপনা করছেন আজ শানিবার। তার কথা ফুলঝুরি ছড়িয়ে পড়ছে। শিনা উপস্থাপনার ফাঁকেই বাংলাদেশে আসার অনুভূতি ব্যক্ত করে বলেন,‘ সুন্দর হৃদয়ের মানুষদের দেশে আবারও এসে খুব ভালো লাগছে। বিউটিফুল বাংলাদেশ। যতবারই এই দেশে আসি একটা অন্যরকম অনুভূতি কাজ করে মনে।'

সবশেষ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে ঢাকায় এসেছিলেন শিনা। বিপিএলের টিভি অনুষ্ঠানের সুবাদে বাংলাদেশে ঘরে ঘরে জনপ্রিয়তা পান তিনি। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। এদিকে গত ২৬ আগস্ট মুম্বাইয়ের জুহুর পৃথ্বি থিয়েটারে একটি মঞ্চনাটকে লায়লা চরিত্রে অভিনয় করেছেন শিনা চৌহান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.