Sylhet Today 24 PRINT

সিলেটি গান ❛ও মেয়ে❜র আত্মপ্রকাশ (ভিডিও)

বিনোদন ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

আসম মাসুম রচিত ও শাহীন আহমেদের সুর ও সঙ্গীতে সিলেটের আঞ্চলিক ভাষায় মিউজিক ভিডিও সিলেটি গান ‘ও মেয়ে’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর কুমারপাড়াস্থ আর্ট এন্ড অটিস্টিক স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে গানটির আত্মপ্রকাশ করা হয় ব্রিটেনভিত্তিক ইউটিউব চ্যানেল সিন ক্রিয়েট এন্টারটেইনমেন্টে।

সিলেটের আঞ্চলিক ভাষায় ‘ও মেয়ে’ গানের গীতিকার আসম মাসুম, সুরকার ও সংগীতশিল্পী শাহীন আহমেদ, র‌্যাপ গেয়েছেন র‌্যাপার পল্লব।

গানটির মিউজিক করেছেন গায়েন বাড়ির মীর মাসুম ও জিদান। কোক স্টুডিওতে গানের শুটিং করা ‘ও মেয়ে’ গানটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা মিঠু খান।

এ ব্যাপারে সিন ক্রিয়েটে এন্টারটেইনমেন্ট জানায়, ‘ও মেয়ে’ গানটি তাদের প্রথম বাণিজ্যিক প্রযোজনা। তাদের চ্যানেলের নিয়মিত আয়োজনে থাকবে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, ওয়েবসিরিজ, ফিল্ম রিভিউ, তথ্যচিত্রসহ নানান বিনোদনমূলক অনুষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.