Sylhet Today 24 PRINT

শ্রীদেবীর মূর্তি বানাবে সুইজারল্যান্ড

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৮

বলিউডের চাঁদনী খ্যাত প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মূর্তি তৈরি হচ্ছে ভূস্বর্গ সুদূর সুইজারল্যান্ডে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উদ্যোগটি নিয়েছে খোদ সুইজারল্যান্ড সরকার। তাদের এমন উদ্যোগের পেছনে রয়েছে ১৯৮৯ সালের প্রেক্ষাপট।

সেই সময় শ্রীদেবী অভিনীত 'চাঁদনী' ছবিটি সুপার-ডুপার হিট হয়। শ্রীদেবীর অভিনয়ে মুগ্ধ হন সিনেমাপ্রেমী দর্শক।

আর এ 'চাঁদনী' ছবির সঙ্গে সুইজারল্যান্ডের রয়েছে বিশেষ একটি সম্পর্ক।

কারণ ছবিটির পরিচালক যশ চোপড়া এ ছবিটির বেশিরভাগ শুটিং সে দেশে করেছিলেন।

সেই সময় ছবির শুটিংয়ের পাশাপাশি সুইজারল্যান্ডের পর্যটনশিল্পের জন্য বহুবার প্রমোশনও করেছিলেন শ্রীদেবী।

আর সে কথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে সুইজারল্যান্ড সরকার।

সুইজারল্যান্ডের পর্যটনশিল্পে বলিউড এ কিংবদন্তির ভূমিকাকে সম্মানার্থে সে দেশের মাটিতে শ্রীদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে বলে জানায় দেশটির এক সরকারি মুখপাত্র।

উল্লেখ্য, ২০১৬ সালে বলিউডের খ্যাতনামা পরিচালক যশ চোপড়ার মূর্তিও সুইজারল্যান্ডে তৈরি করেছে সে দেশের সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.