Sylhet Today 24 PRINT

যেমন আছেন আনুশকা

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৮

বলিউড সুন্দরী অভিনেত্রী আনুশকা শর্মা। ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করে বেশ সুখে শান্তিতেই রয়েছেন। শোনা যাচ্ছে, আনুশকা 'বালজিং ডিস্ক' নামে একটি সমস্যায় ভুগছেন। এই রোগের কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছেন বলি অভিনেত্রী।

জি-নিউজ জানায়, চিকিৎসকরা আনুশকাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে আনুশকা সেটা এক্কেবারেই পাত্তা দিচ্ছেন না। শিগগিরই মুক্তি পেতে চলেছে আনুশকা শর্মা-বরুণ ধাওয়ান অভিনীত 'সুই ধাগা' ছবিটি। সিনেমাটির প্রচারণায় এদিন ওদিক ছুটে বেড়াতে হচ্ছে আনুশকাকে। তাই বিশ্রামটা প্রায় হচ্ছে না বললেই চলে।

'বালজিং ডিস্ক' মূলত স্নায়ুর সমস্যা। এর ফলে পিঠের নিচে ঘাড়ে প্রবল যন্ত্রণা হয়। পেশিতে টান ধরে। শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। আনুশকারও একই সমস্যা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

চিকিৎসকরা বলছেন, নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি বিশ্রাম ও মেডিটেশনের মাধ্যমে ধীরে ধীরে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তবে অসুস্থতা নিয়ে আনুশকার মুখ থেকে এখনও কিছু শোনা যায়নি। তার বন্ধু-বান্ধবরাই শুধু অভিনেত্রীর এই সমস্যার কথা বলছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.