Sylhet Today 24 PRINT

কনার ‘আঁধারে স্নান’ ইউটিউবে

বিনোদন ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ইন্টারনেটে মুক্তি পেল সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘আঁধারে স্নান’।

মূলত স্টেজ শো নিয়ে কনা ব্যস্ত থাকেন। এরই ফাঁকে ফাঁকে চলে তার নতুন গানের কাজ। ইতিমধ্যে তিনি দর্শকের সামনে হাজির হয়েছেন 'আঁধারে স্নান' নিয়ে।

নাজিব জহিরের কথায় ‘আঁধারে স্নান’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান। প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও দেখা যাচ্ছে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন লতা আচারিয়া। গানটির ভিডিওতে মডেল হয়েছেন মাহা শিকদার।

এ ব্যাপারে কনা জানান, ভিন্ন ধাঁচের গান হবে এটি। গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। অডিওর সঙ্গে মিল রেখেই ভিডিও করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।'

প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস জানায়, তাদের ব্যানারে এফএ সুমন, নোলক বাবুসহ বেশ কয়েকজন তরুণ শিল্পীর লোকজ ঘরানার নতুন গান আসছে শিগগিরই।

এছাড়া কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরীর গান রয়েছে মুক্তির অপেক্ষায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.