Sylhet Today 24 PRINT

পাকিস্তানে মডেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

অর্থ পাচার মামলায় পাকিস্তানের মডেল আইয়্যান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাওয়ালপিন্ডির কাস্টমস কোর্ট। বারবার সমন দেয়ার পরও দীর্ঘদিন ধরে তিনি আদালতে হাজিরা না দেয়ায় শনিবার বিচারক আরশাদ ভুট্টো এ আদেশ দেন।

আদালত আরও বলেছেন, আগামী ৬ অক্টোবর তাকে আদালতে হাজির হতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

২০১৫ সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া ৫ লাখ ৬ হাজার ৮০০ মার্কিন ডলারসহ শহীদ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবার পথে আইয়্যানকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয় এবং দেশত্যাগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে জামিন পেয়ে তিনি দুবাইয়ে পাড়ি জমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.