Sylhet Today 24 PRINT

‘র’-এজেন্ট হচ্ছেন সোনাক্ষী সিংহ !

নিউজ ডেস্ক |  ১২ জুলাই, ২০১৫

সোনাক্ষী সিংহ কে এবার দেখা যাবে এক ‘র’-এজেন্টের ভূমিকায়। নিশিকান্ত কামাত-পরিচালিত ২০১১-এর ‘ফোর্স’ ছবিতে ‘র’ এজেন্টের ভূমিকায় পর্দা মাতাবেন এই বলিউডি।

টুইটারে এই খবর নিজেই জানিয়েছেন নায়িকা। 

নিশিকান্ত কামাত-পরিচালিত ২০১১-এর ‘ফোর্স’ ছবিটি ছিল এক তামিল ছবির হিন্দি রিমেক। এই ছবির সিকোয়েলে পরিচালকের দায়িত্ব নিচ্ছেন অবিনয় দেও।

শুধু তাই নয়, এই দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে অনেক কিছুই। যেমন, এবারে আর তামিল থেকে ধার করে নয়, মৌলিক চিত্রনাট্যেই এই দ্বিতীয় পর্বের কাজ চলছে।

সব থেকে বড় কথা, এই ছবিতে বদলে যাচ্ছেন নায়িকাও। এবারের পর্বে অপরিবর্তিত রয়েছেন প্রযোজক বিপুল শাহ এবং নায়ক জন আব্রাহাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.