Sylhet Today 24 PRINT

সেই প্রিয়ার হাসি এবার ভাইরাল

বিনোদন ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৮

একটি মালায়লম ছবির দৃশ্যে চোখের ইশারায় হৃদয়হরণ করেছিলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে চোখের কায়দায় ঝড় তুলেছিলেন তিনি। ওই একটি দৃশ্যের কারণেই রাতারাতি তারকা বনে যান ১৯ বছর বয়সী এই তরুণী। এবারও নতুন চমক এসেছে তার।

জি-নিউজ জানায়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি কয়েক সেকেন্ডের স্লো মোশনের ভিডিও পোস্ট করেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। ভিডিওটিতে দেখা যায়, দোলনায় বসে হাসছেন দক্ষিণী সুন্দরী। পেছন থেকে ঠেলছেন তার এক বন্ধু।

প্রিয়ার এমন হাসি দেখেই গলে যান তার ভক্তরা। এরপর থেকে শুরু হয়ে যায় মন্তব্যের বন্যা। ব্যাপক সাড়া পেয়েছেন প্রিয়া প্রকাশ। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে প্রিয়ার নতুন এ ভিডিও।

চলতি বছরের ফেব্রুয়ারিতে 'ওরু আদার লভ' নামে একটি দক্ষিণী ছবির গানে দেখা যায় প্রিয়া প্রকাশকে।সেখানে কয়েক সেকেন্ড ভ্রু নাচিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি। সহ-অভিনেতা আবদুল রউফের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.