Sylhet Today 24 PRINT

ফেসবুক ভুয়া আইডি, ববিতার ক্ষোভ

বিনোদন ডেস্ক  |  ২৪ অক্টোবর, ২০১৮

দেশের চলচ্চিত্রের খ্যাতিমান নায়িকা ববিতার নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে একাধিক অ্যাকাউন্ট। যেগুলোর কোনোটিই খোলেননি তিনি। ভুয়া অ্যাকাউন্টগুলোতে চলচ্চিত্রের একাধিক শিল্পী ও পরিচালক বন্ধু হিসেবে থাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আসল আইডি ভেবে অনেকেই পাঠাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট, কিন্তু এ ব্যাপারে ববিতা কিছুই জানেন না।

কানাডা থেকে ববিতা এ বিষয়ে বলেন, ‘আমি সব সময় নিজের মতো থাকতে ভালোবাসি। আমার চলাফেরা ভালো লাগা, মন্দ লাগা, নিজের চিন্তা ভাবনা কোনো কিছু আমি ফেসবুকে জানাই না। কারণ আমার কোনো ফেসবুক আইডি নেই। আমি ফেসবুক ব্যবহারও করতে চাই না।’

ফেসবুকে দেখা যায়, ববিতার ভুয়া আইডি থেকে নানা রাজনৈতিক বক্তব্যও দেওয়া হচ্ছে। কিন্তু ববিতা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন জানিয়ে বলেন, ‘আমি রাজনীতি করি না, করার কোনো ইচ্ছেও নেই। রাজনীতিকে আমি শ্রদ্ধা করি, কিন্তু কোনো দলের সাথে জড়িত নই। অথচ আমার নামে আইডি খুলে তা থেকে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি এর প্রতিবাদ করছি। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি তারা বিষয়টির সুরাহা করবেন।’

ববিতা বর্তমানে কানাডায় ছেলে অনিকের কাছে অবস্থান করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.