Sylhet Today 24 PRINT

চিত্রনায়ক শাকিলের আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৮

চিত্রনায়ক শাকিল খান আওয়ামী লীগের প্রার্থী হতে চান। এজন্যে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন এ অভিনেতা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান চিত্রনায়ক শাকিল খান।

উল্লেখ্য, দ্বিতীয় দিনের মতো শনিবার দলীয় ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিন শুক্রবার নৌকা প্রতীক বরাদ্দ পেতে ১৩২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

৮ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর।

মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। নির্বাচন হবে ২৩ ডিসেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.