Sylhet Today 24 PRINT

দেশে ফিরেই নতুন গান নিয়ে ব্যস্ত সালমা

বিনোদন ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

যুক্তরাজ্য থেকে টানা শো’ করে সম্প্রতি দেশে ফিরলেন ক্লোজআপ তারকা সালমা। বিভিন্ন শো’য়ের শিডিউল দেয়ায় বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বলে জানালেন এই শিল্পী। তাই শো নিয়ে দৌড় ঝাঁপ করতে হচ্ছে তাকে।

দেশে ফিরেই নতুন গানের খবর দিলেন এ শিল্পী। ‘প্রাণ ভ্রোমরা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি। গানটি লিখেছেন এইচ এম রিপন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সিডি চয়েস মিউজিক টিম। এটিতে মডেল হয়েছেন শাকিলা পারভিন ও রিয়েল। গানটিতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মাসুম। খুব শিগগির প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক থেকে এটি প্রকাশিত হবে। গানের কথার সঙ্গে সমন্বয় করে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানান সালমা।

সালমা বলেন, ‘গানটি খুব সুন্দর কথার। সেই সঙ্গে মিউজিকও দারুণ করা হয়েছে। গানের কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও বানানো হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

চলতি সপ্তাহেই সালমার নতুন গানের ভিডিওটি প্রকাশিত হবে বলে জিডি চয়েস মিউজিকের পক্ষ থেকে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.