Sylhet Today 24 PRINT

মমতাজের পরিবারে নতুন সদস্য

বিনোদন ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

ফোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম দাদি হলেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের দাদি হওয়ার খবর জানান তিনি।

ফেসবুকে মমতাজ লিখেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।’

ছেলে মেহেদী খানের ঘরে এসেছে নতুন এ অতিথি। বাবা হওয়ার খবর জানিয়ে মেহেদী ফেসবুকে লিখেন, ‘আমি চমৎকার একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ান এ সন্তান জন্ম দেন।  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর ভাষ্যমতে মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।

মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ান। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি মমতাজপূত্র মেহেদী খানের সঙ্গে বিয়ে হয় তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.