Sylhet Today 24 PRINT

ওমরাহ করতে গেলেন সুজানা

বিনোদন ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৮

পরিবারের সঙ্গে সুজানা ও ভাইকে নিয়ে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেলেন অভিনেত্রী ও মডেল সুজানা জাফর।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে  সেখানে রওনা দেন তিনি। ঢাকা ছাড়ার আগে সুজানা জানান, তার সঙ্গে আছেন মা আনোয়ারা বেগম ও ভাই আনোয়ার হোসাইন।

সুজানা বলেন, ‘এবারই প্রথম ওমরাহ পালনে যাচ্ছি। সঙ্গে পুরো পরিবার আছে। আব্বাকে নিয়ে ওমরাহ হজ পালনের ইচ্ছে ছিল। কিন্তু তিনি বেঁচে নেই। থাকলে সবচেয়ে আনন্দিত হতেন তিনি।’

ওমরাহ পালন শেষে সুজানা দেশে ফিরবেন ২০ ডিসেম্বর। দেশে ফেরার কয়েক দিন পর আবার দুবাই যাবেন তিনি।

এদিকে সম্প্রতি বেশ কিছু কাজ করেছেন এই মডেল। সর্বশেষ তিনি বালামের গানে মডেল হয়েছেন। এর নাম ‘হঠাৎ’। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার ও সেন্টমার্টিনে গানটির জন্য দৃশ্যধারণ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.