Sylhet Today 24 PRINT

চার্লি চ্যাপলিন বিদ্যা বালান!

বিনোদন ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৫

চার্লি চ্যাপলিনের ভূমিকায় অভিনয়ের আগ্রহ ছিল তার দীর্ঘদিনের। অবশেষে বুঝি সে ইচ্ছাপূরণ হতে যাচ্ছে।

সম্প্রতি মুম্বাইতে চার্লি চ্যাপলিনকে নিয়ে একটি প্রদর্শনীতে চার্লির ভূমিকায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন বিদ্যা বালন।

তিনি বলেছিলেন, মিস্টার ইন্ডিয়া ছবিতে শ্রীদেবীকে চার্লির ভূমিকায় দেখে তিনি অভিভূত হয়েছিলেন। নিজেও চান ওই ভূমিকায় অভিনয় করতে। বিদ্যার স্বপ্ন বোধ হয় এবার সত্যি হতে চলেছে।

মালায়লম চিত্রপরিচালক আর সরথ চার্লি চ্যাপলিনকে নিয়ে একটি হিন্দি ছবি করতে চলেছেন। চার্লির ভূমিকায় তার পছন্দ বিদ্যাকেই। আগামী সপ্তাহেই মুম্বাই এসে বিদ্যার সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে তার।

সরথ জানিয়েছেন, চার্লি চ্যাপলিনের প্রতি সম্মান জানাতেই তার এই ছবির পরিকল্পনা। চার্লির শেষ ছবি মুক্তির পর কেটে গিয়েছে এক শতকেরও বেশি সময়। তবে এই ছবি যে বায়োপিক নয় সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি।

চার্লির ভূমিকায় বিদ্যার অভিনয় করার পাকা খবর মিলেছে তার মুখপাত্রের কাছেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.