Sylhet Today 24 PRINT

আজ সিয়ামের বিয়ে

বিনোদন ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৮

বাবা-মায়ের একমাত্র সন্তান সিয়াম আহমেদ। লেখপড়ার পাট চুকিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন। প্রথমদিকে বিজ্ঞাপনচিত্রে এবং পরে ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি। তার অভিনীত প্রথম নাটক 'ভালোবাসা ১০১'।

তবে নাটকে তেমন একটা সাফল্য না পেলেও চলচ্চিত্রে এসে তাক লাগিয়ে দেন তিনি। তার অভিনিত প্রথম চলচ্চিত্র  'পোড়ামন-২' দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। দ্বিতীয় চলচ্চিত্র 'দহন' সিয়ামকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়।

সেই সিয়াম আহমেদ বিয়ে করছেন। পাত্রী তার বন্ধুর বোন। নাম শাম্মা রুশাফি অবন্তী। বিয়ের কথা নিশ্চিত করেন সিয়াম আহমেদ নিজেই।

সিয়াম বলেন, ‌'অবন্তীর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। দুই পরিবারের সন্মতিতে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।'

রাজধানীর বারিধারায় শুক্রবার রাতে অবন্তীর বাসায় কনে পক্ষের গায়েহলুদ অনুষ্ঠান হয়। শনিবার হয় সিয়ামের গায়ে হলুদ।  

আজ রোববার রাজধানীর একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে আকদ অনুষ্টান হবে।

অবন্তী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.