Sylhet Today 24 PRINT

‘অনেক মোটা’ নায়িকা চায় জাজ

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৮

অনেক ‘মোটা’ নায়িকার খোঁজে এবার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নায়িকা আবশ্যক’ শিরোনামে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়,নায়িকা আবশ্যক : একটি নতুন সিনেমার জন্য একজন নতুন নায়িকা আবশ্যক । নিম্ন যোগ্যতা থাকলে যোগাযোগ করার অনুরোধ রইলো :

বয়স: ১৬-২১ বৎসর, উচ্চতা: ৫’২” - ৫,৪”; শিক্ষা: ন্যূনতম এসএসসি, ফিগার: অনেক মোটা হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমাদের গল্পের নায়িকা অনেক মোটা। তাই অনেক মোটা না হলে, যোগাযোগ না করার অনুরোধ রইলো। নিম্নের ইমেইলে ছবিসহ বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ করলাম।

aziz@jaazmultimedia.com

বিজ্ঞপ্তির শেষে লেখা আছে, অনেক মোটা মেয়ে না হলে, অযথা ইমেইল না করার জন্য অনুরোধ রইল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.