Sylhet Today 24 PRINT

আদালতের মাধ্যে কৃষ্ণ-শ্রাবন্তীর বিচ্ছেদ

বিনোদন ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৯

গত বছর ১০ জুলাই ভারতের সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী বিয়ে হয়। তিন মাসের মাথায় শোনা যায় টিকছে না তার দ্বিতীয় বিয়েও। অবশেষে সেটা আনুষ্ঠানিকভাবে জানান দিলেন শ্রাবন্তী।

মঙ্গলবার(১৫ জানুয়ারি) আদালতে সমঝোতা বিচ্ছেদের ফাইল পেশ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ২৪ পরগনার আলিপুর জাজেস কোর্টে মিউচুয়াল ডিভোর্স কেস ফাইল করেন শ্রাবন্তী। এ সময়  সঙ্গে এসেছিলেন তার বাবা, মা। আদালতে আরও উপস্থিত ছিলেন কৃষ্ণ ভিরাজও। তবে কোর্ট থেকে বেরিয়ে তারা কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

এর আগে অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল এই অভিনেত্রীর। তাদের সংসারে একটি ছেলেও রয়েছে। তার নাম ঝিনুক। আপাতত সন্তানকে নিয়ে বাবা-মায়ের সঙ্গেই থাকেন ‘শিকারী’ খ্যাত এই অভিনেত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.