Sylhet Today 24 PRINT

‘ম্যাডজ’ নিয়ে মাধুরী দীক্ষিত!

বিনোদন ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৫

‘ম্যাডজ’ নামের নিজের মালিকানাধীন এক পোশাকের ব্র্যান্ড বাজারে আনলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। দেখার বিষয় নিজের অভিনয় জীবনের মতো ব্যবসায়িক জীবনে কেমন করেন বলিউডের সাবেক এই সুন্দরী।

প্রথম প্রডাক্ট হিসেবে তিনি এনেছেম ‘ড্যান্স উইথ মাধুরী’ কালেকশন। মূলত নৃত্যশিল্পী এবং খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই কালেকশন আনা হয়েছে।

মাধুরী বলেছেন, কটন আর লাইক্রার মিশ্রনে এই পোশাকগুলি তৈরি হয়েছে। স্বামী শ্রীরাম নেনে-র পরিকল্পনা মতোই নিজের পোশাকের-ব্র্যান্ড বাজারে আনলেন মাধুরী। সূত্র: আনন্দবাজার পত্রিকা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.