Sylhet Today 24 PRINT

চিত্রনায়িকা শিমলার প্রেমে ব্যর্থ হয়ে \'বিমান ছিনতাই\'!

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

এক চিত্রনায়িকার প্রেমে ব্যর্থ হয়ে মাহাদী নামের যুবক চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টা করে- এমন অদ্ভূত কথা শোনা গেছে। সরকারের দায়িত্বশীলরাই এমনটি জানিয়েছেন। কমান্ডো অভিযানে রোববার রাতেই মাহা্দী নিহত হন।

সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক গণমাধ্যমকে বলেছেন, নায়িকা শিমলার প্রেমে ব্যর্থ হয়ে মাহাদী (সাগর) নামে ওই যুবক এ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন।

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও টেলিভিশনে একটি অনুষ্ঠানে এমনটি জানিয়েছিলেন।

 এ বিষয়ে চিত্রনায়িকা শিমলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, (রবিবার) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে রওনা করে। পরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। ঢাকা-চট্টগ্রামের মাঝামাঝি অবস্থায় থাকার সময় সেই যুবক অস্ত্র দেখিয়ে বিমানের পাইলটদের জিম্মি করার চেষ্টা করে। এসময় পাইলটদের বুদ্ধিমত্তায় পরিস্থিতি বদলায় এবং জরুরি অবতরণের পর বিমান যাত্রীরা অক্ষত অবস্থায় বের হয়ে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.