Sylhet Today 24 PRINT

বিয়ের পিঁড়িতে বসছেন স্পর্শীয়া

বিনোদন ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৫

ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী স্পর্শীয়া। এরই মাঝে একটি জুয়েলারির বিজ্ঞাপনের ফটোশ্যুট করে বেশ আলোচনায় আসেন তিনি। তার খোলা পিঠের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করে। এবার এই অভিনেত্রী সম্পর্কে শোনা যাচ্ছে নতুন এক খবর।

শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই মডেল ও অভিনেত্রী। তাহলে কি সত্যি তাই? শোনা যাচ্ছে ছেলে তরুণ পরিচালক রাফসান আহসান। প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তাদের ফেসবুকে তারা একসঙ্গে ছবিও পোস্ট করছেন। শুধু তাই নয় তাদের বিয়ের কেনাকাটা করেছেন বলেও জানা গেছে একটি সূত্র থেকে। তবে এখনও বিয়ের দিনক্ষণ সম্পর্কে জানা যায়নি।

এই বিষয়ে স্পর্শীয়া জানান, ‘রাফসান আর আমি অনেক ভালো বন্ধু। ওর সাথে একটা কাজ করতে গিয়ে আমার পরিচয়। আমাদের দুই পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা চলছে। বাকিটা সব ঠিক হলে জানাবো।'
তবে অন্য একটি সূত্র থেকে জানা যায়, সব কিছু ঠিক থাকলে এই বছরেই বিয়ের বাদ্য বাজতে পারে স্পর্শীয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.