Sylhet Today 24 PRINT

হোটেলের বিল না দিয়েই পালালেন পূজা

বিনোদন ডেস্ক |  ২১ মার্চ, ২০১৯

আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী পূজা গান্ধী। এবার অভিযোগ, বিলাসবহুল একটি হোটেলের সাড়ে চার লাখ টাকা বিল পরিশোধ না করেই পালিয়ে গেছেন তিনি।

সম্প্রতি বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলে বেশ কয়েকদিন ছিলেন এই অভিনেত্রী। একপর্যায়ে হোটেল বিল বাড়তে দেখে হোটেল ছেড়ে চলে যান। বাকি থেকে যায় চার লাখ টাকা।

হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে জানতে পেরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তার নামে শমন জারি করা হয়। শমন জারির পরই পূজা প্রথম ধাপে দুই লাখ টাকা বিল মিটিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

দক্ষিণ ভারতের একটি দৈনিক সূত্রে খবর, বিল পরিশোধের জন্য হোটেল কর্তৃপক্ষের কাছে কিছুটা সময় চেয়েছিলেন পূজা।

উল্লেখ্য, এবারই প্রথম নয়। এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। দক্ষিণ ভারতীয় ছবির জগতের এক প্রযোজক কিরণও পূজার নামে প্রতারণার অভিযোগ এনেছিলেন।

কন্নড় এই অভিনেত্রী বেশ কয়েকটি তামিল ও মালয়ালম ছবিতে কাজ করেন। বাংলা ছবি ‘তোমাকে সালামে’ দেখা গেছে তাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.