Sylhet Today 24 PRINT

আজ রোমানার বিয়ে

বিনোদন প্রতিবেদক  |  ০৮ আগস্ট, ২০১৫

আজ শনিবার ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রোমানা খান। বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।

শনিবার সন্ধ্যায় আমেরিকার কুইন্সের ফ্ল্যাশিং মেডোর অভিজাত কমিউনিটি সেন্টার ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এর আগে বৃহস্পতিবার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। গায়ে হলুদ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা টনি ডায়েস ও প্রিয়া ডায়েস, লাক্স সুন্দরী, মডেল ও অভিনেত্রী মিলা হোসেন প্রমুখ।

বছর খানেক আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রোমানা। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এলিন রহমান ও রোমানা খান তাদের সুখী দাম্পত্য জীবন কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

এর আগে রোমানা উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সেটা টেকেনি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। রোমানার এটি তৃতীয় বিয়ে হলেও এলিন রহমানের দ্বিতীয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.