Sylhet Today 24 PRINT

ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৯

বছর ঘুরতে না ঘুরতেই জীবনসঙ্গীকে খুঁজে নিলেন টলিউডের শ্রাবন্তী। ১৫ এপ্রিল বাগদান হয়েছে তার। কাল, শুক্রবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই নায়িকা!

বর তার বর্তমান প্রেমিক রোশন সিংহ। ভারতীয় একটি বিমান সংস্থার কেবিন ক্রু’র পদে চাকরি করছেন তিনি। কাগজে-কলমে এটি শ্রাবন্তীর তৃতীয় বিয়ে।

সম্ভবত তাই, এবারের আয়োজন নিয়ে কাউকেই কিছু জানাননি শ্রাবন্তী। প্রায় এক বছর সম্পর্কে থাকার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শ্রাবন্তী-রোশন।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, শুক্রবারই (১৯ এপ্রিল) বিয়ে করবেন তারা। কিন্তু সেটি কলকাতায় নয়। গোপনীয়তা রক্ষার জন্যই কলকাতা থেকে এরমধ্যে চণ্ডিগড়ে পৌঁছে গিয়েছেন তারা। রোশনের বাড়ি সেখানেই। তাই মিডিয়ার আড়ালে গিয়ে চণ্ডিগড়েই বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন তারা।

এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব নানাভাবে নির্যাতন করতেন শ্রাবন্তীকে- এমন অভিযোগ শোনা যায় তখন। রাজীব-শ্রাবন্তীর ঘরের এক সন্তান রয়েছে। তার নাম ঝিনুক। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষাণ ব্রজের সঙ্গে। ২০১৬ সালে মহাসমারোহে বিয়েও করেন তারা। ২০১৮ সালে সেটি বিচ্ছেদে গড়ায়।

উল্লেখ্য, শ্রাবন্তীর মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ঢাকাই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.