Sylhet Today 24 PRINT

চলে গেলেন কৌতুক অভিনেতা আনিস

বিনোদন ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৯

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস মারা গেছেন।

রোববার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনে নিজ বাসভবনে স্ট্রোক করে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কৌতুক অভিনেতা আনিস আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।’
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সোমবার সকালে টিকাটুলি মসজিদে জানাজার পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লবপুর গ্রামে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, আনিসুর রহমান আনিস ১৯৬৪ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.