Sylhet Today 24 PRINT

‘দ্য পিস’ দেশের প্রথম ইসলামিক ওয়েব সিরিজ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৯

দেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে ইসলামিক ওয়েব সিরিজ। নাম ‘দ্য পিস’। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

রমজান মাস উপলক্ষে  ৯ মে সিরিজের একটি টিজার প্রকাশ পেয়েছে। ১০ মে সিনেস্পটের ব্যানারে সিরিজটি অন্তর্জালে মুক্তি পেয়েছে।

অনন্য মামুন বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে এর আগে আমাদের দেশে কোনও ওয়েব সিরিজ নির্মাণ হয়নি। ইসলাম এবং আধুনিক জীবনের গল্প অবলম্বনে নির্মাণ করেছি এটি। সকল বয়সী দর্শকদের আশা করি ভালো লাগবে। যার মাধ্যমে ইসলামের আলো ছড়াবে দর্শক মনে, সেটাই প্রত্যাশা করছি।’

‘দ্য পিস’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ইমতু রাতিশ, তুরিন ইসলাম, মৌ, শাহেদ আলী, মাসুম বাশার, মিলিসহ অনেকে।

নির্মাতা জানান, ১০ পর্বের এই ওয়েব সিরিজটি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং সাইট সিনেস্পট অ্যাপ-এ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.