Sylhet Today 24 PRINT

অভিনেত্রী নুসরাতের জয়

ভারতের লোকসভা নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহান বিইজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, নুসরাত বিজেপি প্রার্থী স্বায়ন্ত বসুর থেকে দুই লাখ ৮২ হাজার ৯৯ ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপির স্বায়ন্ত বসু ও কংগ্রেসের কাজী আবদুর রহিমের বিরুদ্ধে লড়েছেন।

গত কয়েক বছর ধরেই এ আসনটি তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.