Sylhet Today 24 PRINT

ঈদে ৪ লাখ টাকা সালামি পেয়েছেন মাহি, দিয়েছেন ৩ লাখ

বিনোদন ডেস্ক |  ০৯ জুন, ২০১৯

পবিত্র ঈদুল ফিতরে চার লাখ টাকা ঈদ সালামি পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, আর সালামি দিলেন তিন লাখ টাকা।

বিয়ের পর থেকে প্রতি বছরের মত এবারও ঈদ সিলেটে শ্বশুরবাড়িতে কাটিয়েছেন মাহিয়া মাহি। একান্নবর্তী পরিবারের বড় বউ মাহি। আদর ও আবদারের কমতি নেই। চাওয়ার চেয়ে পাওয়াটাই এগিয়ে থাকে সব সময়। সালামিও পান বড় অঙ্কের।

নিজের শ্বশুর-শাশুড়ি থেকে শুরু করে চাচা-শ্বশুর, ফুফাশ্বশুর, আপু-দুলাভাই সব মিলিয়ে প্রায় চার লাখ টাকা সালামি পেয়েছেন মাহি। তবে তাকে দেবর-ননদদেরও সালামি দিতে হয়েছে। সেই অঙ্কটাও নেহাত কম নয়, প্রায় তিন লাখ টাকা।

মাহি বলেন, 'জীবনে এত আনন্দ আগে পাইনি কখনো। অপুকে বিয়ে করে নতুন একটা জীবন পেয়েছি। সালামিটা বড় কথা নয়, আমাকে বউমা হিসেবে শ্বশুরবাড়ির সবাই যে পরিমাণ ভালোবাসেন তা অনেক মেয়েই পায় না। আমি পৃথিবীর সবচেয়ে সুখী একজন নারী। যেমন ক্যারিয়ার পেয়েছি তেমন সুন্দর একটি পরিবারও পেয়েছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.