Sylhet Today 24 PRINT

কলকাতায় অপু বিশ্বাস

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৯

দ্বিতীয় চলচ্চিত্রের জন্য কলকাতায় গিয়েছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। আজ নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হবেন অপু তাই শনিবার (১৫ জুন) কলকাতা গিয়েছেন তিনি।

যাওয়ার আগে জানান, সবকিছু চূড়ান্ত করে শিগগিরই নতুন খবর জানাবেন তিনি। আগামী ১৭ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে অপু বিশ্বাসের কলকাতার ছবি ‘শর্টকাট’ এখনও মুক্তি পায়নি। ‘শর্টকাট’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। ছবির গল্প লিখেছেন সংগীতশিল্পী নচিকেতা। এটি নির্মাণ করেছেন সুবীর মণ্ডল।

গত বছর ছবিটিতে কাজ শুরু করেন তিনি। জানা যায়, এর কাজ ইতোমধ্যে শেষ। মুক্তির অপেক্ষায় আছে এটি। ছবিটিতে আরও আছেন রেবেকা, গৌতম সাহা, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ। এটি কলকাতায় মুক্তি পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.