Sylhet Today 24 PRINT

কলকাতায় ২৩ দিনের মিশনে ফারিয়া

বিনোদন ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৯

কলকাতায় ২৩ দিনের মিশন শুরু করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। মিশনটা অবশ্যই নতুন সিনেমার শুটিংয়ের।  এই ২৩ দিনে কোন বিশ্রাম নেই। টানা কাজ করে যেতে হবে বলে জানালেন ঢাকা ও কলকাতা চলচ্চিত্রের এ নায়িকা।

ফারিয়া বলেন, ‌‌'কলকাতার ভয় নামে ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আগামী  ৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত  কলকাতা ও এর আশপাশের এলাকায় টানা শুটিং চলবে।'

থ্রিলারধর্মী এই ছবিতে ফারিয়াকে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীর শিক্ষক হিসেবে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ। ফারিয়ার বিপরীতে থাকবেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা।

ছবিটির চরিত্রটি নিয়ে দারুন রোমাঞ্চিত ফারিয়া। জানালেন আপাতত চরিত্রটিতে ডুবে আছেন তিনি। ফারিয়া বলেন, চরিত্রটির প্রতি এত ভালো লাগা কাজ করছে যে নিজেই পরিচালককে বলেছি, মনের মতো না হওয়া পর্যন্ত একেকটি দৃশ্য বারবার শুট করতে চাই।পরিচালকও খুশি হয়েছেন আমার আগ্রহ দেখে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.