Sylhet Today 24 PRINT

শাবনূর হাসপাতালে, পেটে অস্ত্রোপচার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৫

জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার পেট ব্যাথা নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তাররা পরীক্ষা করে তার পেটে অস্ত্রোপচার করেন। সফল অস্ত্রোপচার শেষে তিনি এখন ভালো আছেন।

শাবনূরের এক ঘনিষ্ঠজন জানান, ‘গতকাল সকালে পেটের ব্যাথায় আক্রান্ত হলে তিনি অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।আজও তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তাররা কিছু ঔষধ দিয়েছেন আর তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন।’

উল্লেখ্য, ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী প্রায় তিন বছর পর গত ১ আগস্ট ক্যামেরার সামনে দাঁড়ান। তাঁর অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’ এর কাজ শেষ করতেই দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফেরেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.