Sylhet Today 24 PRINT

‘ডান্স ডান্স বাংলা’ দিয়ে ফিরছেন মিঠুন চক্রবর্তী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশনে অনুপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এবার ফিরছেন তিনি, ‘ডান্স ডান্স বাংলা’ নামের এক রিয়েলিটি শো দিয়ে।

স্টার জলসার রিয়েলিটি শোতে ‘ডান্স ডান্স বাংলা’ জুনিয়রে কাজ করবেন তিনি। এবারেও তিনি থাকবেন প্রধান বিচারকের আসনে। তার সঙ্গে এবার শোতে আরও দেখা যাবে শ্রাবন্তী ও সোহমকে। এবারও থাকবে মিষ্টি বাচ্চা ‘লাড্ডু’।

২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মজার এই নাচের শো।

১৯৭৬ সালে মৃণাল সেনের হাত ধরে সিনেমা জীবনের যাত্রা শুরু করেছিলেন মিঠুন। ছবির নাম ‘মৃগয়া’। এরপর মুম্বাইতে একের পর এক ছবি উপহার দিয়েছেন। সুপারহিট ‘ডিস্কো ডান্সার’ হিসেবে তিনি বেশ পরিচিতি পান।

নাচে নতুন ছন্দ যোগ করেছিলেন মিঠুন। এছাড়া তার হাত দিয়ে কলকাতার সবচেয়ে জনপ্রিয় ছোটদের নাচের অনুষ্ঠানের সূত্রপাত হয়েছিল। তবে অভিমান করে বেশ কয়েকবছর টেলিভশনের পর্দা থেকে পা সরিয়ে নিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.