Sylhet Today 24 PRINT

ভয় দেখাবে ভিকি!

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

বলিউড তারকা ভিকি কৌশল অভিনীত ‘উড়ি’ ছবিটি ব্যাপকভাবে দর্শকসমাদৃত হয়। তারপর একের পর এক ছবির প্রস্তাব পেতে শুরু করেন ভিকি ।

সর্বশেষ ভানু প্রতাপ সিংয়ের হরর ছবি ‘ভূত পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপে’ কাজ করেছেন তিনি।

সম্প্রতি শেষ হয়েছে ছবিটির শুটিং। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ কথা জানান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা। পোস্টে ভিকি লিখেছেন,‘এই ছবির জার্নিতে নিজের অনেক ভয়ের বিরুদ্ধেও মোকাবেলা করতে হয়েছে। তোমাদের ভয় দেখানোর জন্য আর তর সইছে না।’

গত জুন মাসে মুক্তি পেয়েছিল ওই ছবির ফার্স্ট লুক। পোস্টারে ভিকির ভয় পাওয়া চেহারা অবাক করেছিল দর্শকদের। ভিকির সঙ্গে ওই ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন ‘দম লাগাকে হাইস্যা’ খ্যাত তারকা ভূমি পেডনেকর।

এ ছবির মধ্য দিয়ে চিত্রপরিচালক হিসেবে অভিষেক হচ্ছে ভানু প্রতাপ সিংয়ের। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.