Sylhet Today 24 PRINT

আসছে জানুয়ারিতেই মা হচ্ছেন রানী!

বিনোদন ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৫

আগেই খবর প্রকাশিত হয়েছিল যে, বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায় মা হতে চলেছেন। এবার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী বছরের জানুয়ারীতেই সন্তানের জন্ম দিতে চলেছেন রানী।

বেশ কিছু দিন ধরেই স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে লন্ডনে রয়েছেন রানী।মুম্বই মিররে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুম্বইতেই সন্তান প্রসব করবেন তিনি। অর্থাত্, দেশেই জন্মাবে চোপড়া পরিবারের নতুন অতিথি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রানীর বৌদি তথা টেলিভিশন অভিনেত্রী জ্যোতি মুখোপাধ্যায় এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, হ্যাঁ রানী সন্তানসম্ভবা।

যদিও রানী বা আদিত্যর পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

এবিপি ।

 
 
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.