Sylhet Today 24 PRINT

সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে রেহনুমা মোস্তফা

বিনোদন ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

জনপ্রিয় সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা। বাংলাভিশনে দুই বছর ধরে উপস্থাপক হিসেবে কর্মরত। সাত বছর ধরে কাজ করছেন মিডিয়াতে। এর আগে পাঁচ বছর কাজ করেছেন আরটিভিতে।

সম্প্রতি রেহনুমা মোস্তফা অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘সংসার’ নাটকে। তার বিপরিতে অভিনয় করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

রেহনুমা বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে নিজেকে পর্দায় দেখার। সে ইচ্ছে থেকেই সংবাদ পাঠিকার পেশা বেছে নিই। সংবাদ পাঠের কাজটি আমার কাছে সেরা। আনন্দের সঙ্গে কাজটি করছি এবং এটি খুব উপভোগ করছি। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। অভিনয় করার অনেক প্রস্তাব ছিল, কিন্তু করা হয়নি। হঠাৎ করেই গুণী পরিচালক চয়নিকা চৌধুরীর নির্দেশনায় এই প্রথম নাটক করলাম।’

নাটকটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। নাটকের নামটি পরিবর্তন হতে পারে। শিগগিরই একটি বেসরকারি টিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে নাটকটির।

উপস্থাপনার পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন রেহনুমা। নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.